যশোর প্রতিনিধি
করোনায় আক্রান্ত হয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। রবিবার তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, জ্বর হওয়ায় শনিবার তিনি নিজের নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। আজ পাওয়া ফলাফলে জানতে পেরেছেন যে তিনি পজেটিভ।
সিভিল সার্জন আরো বলেন, আপাতত তাঁর জন্য বরাদ্দ সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন তিনি।

জেডইউ/১২/০৭