থার্ড আই ডেস্ক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৭ জন। এছাড়া নতুন করে ২৬৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, মৃত ৪৭ জনের মধ্যে ৩৬ জন পুরুষ, ১১ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৩৫২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (২৩ জন)।
জেডইউ/১২/০৭




