বগুড়া প্রতিনিধি
র্যাবের অভিযানে বগুড়া জেলার কাহালু উপজেলার এরুইল বাজার এলাকা থেকে শনিবার রাতে নাদিম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কাহালু উপজেলার এরুইল বাজার এলাকায় অভিযান চালানো হয়। রাত পৌণে ১১টার দিকে মাদক ব্যবসায়ী নাদিমকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ে ব্যবহৃত মোবাইলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেডইউ/১২/০৭




