ক্রীড়া প্রতিবেদক

নিজের প্রতিভা দিয়েই ক্রিকেট দুনিয়ায় আলাদা জায়গা করে নিয়েছেন বেন স্টোকস। ছবি: এএফপি
নিজের প্রতিভা দিয়েই ক্রিকেট দুনিয়ায় আলাদা জায়গা করে নিয়েছেন বেন স্টোকস। ছবি: এএফপি
‘এ মুহূর্তে বেন স্টোকসের মতো আর একজন ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না। দক্ষতায় তাঁর ধারেকাছে কেউই নেই’—কথাগুলো ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের। তিনি মনে করেন ভারতের কোনো ক্রিকেটারই স্টোকসের সঙ্গে তুলনার যোগ্য নন।

গত কয়েক বছরে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন স্টোকস। ওল্ডট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চলতি টেস্টে স্টোকসের

ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে স্টোকসের দাপট দুর্দান্ত। ব্যাট হাতে করেছেন ২৫৪, উইকেট নিয়েছেন তিনটি। আইসিসির টেস্ট অলরাউন্ডারের তালিকায় তিনি কেন শীর্ষে সেটি যেন বারবারই প্রমাণ করে যাচ্ছেন তিনি। তাঁর লড়াকু মানসিকতা, প্রতিভা,যেকোনো পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা নিঃসন্দেহে স্টোকসকে ইংলিশ ক্রিকেটের ইতিহাসের অন্য উচ্চতায় তুলে দিয়েছে। ২০১৯ বিশ্বকাপের ফাইনালের কথাই বলা যায়। কী দুর্দান্ত ব্যাটিং দিয়েই না তিনি ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে সাহায্য করলেন। সেদিন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের বিপদের মুখে মাটি কামড়ে ধরে অপরাজিত ৮৪ রানের ইনিংসটি তো আছেই। সুপারওভারের সেই শ্বাসরূদ্ধকর মুহূর্তের নায়কও স্টোকসই। গত বছর অ্যাশেজ সিরিজে হেডিংলির তৃতীয় টেস্টে তাঁর অনবদ্য ১৩৫ রানের ওপর ভর করেই সিরিজে ফিরেছিল ইংলিশরা। তাঁর সেই ইনিংসেই ৩৫৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে সে টেস্টে জয় পায় ইংল্যান্ড। সেটি ছিল চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে ইংল্যান্ডের জেতার রেকর্ড।
সবমিলিয়ে এ মুহূর্তে ক্রিকেট দুনিয়াজুড়ে স্টোকসের বন্দনাই চলছে। অনেক তারকা ক্রিকেটারই যেন ম্লাণ হয়ে যান তাঁর সামনে। গম্ভীর ঠিক সে কথাটিই বলেছেন, ‘টেস্টে ও যা করছে, ওয়ানডেতে যা করছে কিংবা ওর টি–টোয়েন্টি রেকর্ড—কাউকেই তো ওর ধারেকাছে দেখছি না।’
গম্ভীর মনে করেন স্টোকসের সঙ্গে ভারতের কোনো ক্রিকেটারেরই তুলনা হয় না, ‘ভারতের কেউই এখন স্টোকসের সঙ্গে তুলনায় আসার জায়গায় নেই। কোনোভাবেই নেই। ক্রিকেট দুনিয়ায় স্টোকস একটা নিজের জায়গা করে নিয়েছে। তাতে ভারতের কথাই কেবল বলব কেন, ক্রিকেট দুনিয়াতেই স্টোকসের মতো আর কাউকে চোখে পড়ছে না।’
২০১৩ সালে টেস্ট অভিষেকের পর এখনো পর্যন্ত ৬৫টি টেস্ট খেলেছেন স্টোকস। তাতে ব্যাটে–বলে তাঁর সমান দাপট। ৪ হাজার ৩৯৯ রান করেছেন ৩৮.৫৮ গড়ে। এরই মধ্যে ১০টি সেঞ্চুরি আর ২২টি ফিফটির মালিক তিনি। বল হাতে উইকেট পেয়েছেন ৩১.৭৩ গড়ে ১৫৬টি। ৯৫টি ওয়ানডে আর ২৬টি টি–টোয়েন্টিতে স্টোকস দুর্দান্ত।