থার্ড আই ডেস্ক::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৭ জন নিহত হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টার দিকে ইউনিয়নের মূলকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত উল্লাহ।
তিনি বলেন, দুপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ছয় এবং হাসপাতালে একজন মারা যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।
জাতীয়/এমএ




