শাবি প্রতিনিধি ::

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ।

রবিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অভিমুখে এ বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

তবে মিছিলে শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক কাউকে দেখা যায়নি।

এ সময় উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের সিনিয়র নেতা মুশফিকুর রহমান ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, এস এম জুবায়ের, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সহ সম্পাদক নিউটন দাস, মাহবুবুর রহমান, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, সহ-সম্পাদক নাজমুস শাকিব অভি, সুব্রত পাল, মোশাররফ হোসেন, ছাত্রলীগ নেতা ফিরোজ আলম, আব্দুল্লাহ আল রোমান ইবাদুর রহমান মইনুল, আলী আজম রাজু, আমিরুল ইসলাম, সুমন মিয়া, রাজীব সরকার এবং অভিষেক সরকারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নয়। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এই গুটিকয়েক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে।

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতের কোন এক সময় কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভাঙ্গা হয়।

এমএ