থার্ড আই ডেস্ক::
দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত থাকার কারণে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ।
ভর্তি বাতিল হওয়া আহসান হাবীব মুকুল বিশ্ববিদ্যালয়ের তড়িত ও ইলেক্ট্রনিক কৌশল বিতাগের ২০১৮-১৯ সেশন অধ্যয়নরত শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বলা হয়, গত ০৭ জুলাই অনুষ্ঠিত এক প্রতি কাউন্সিলের ৬৭তম সভার সিদ্ধান্ত মােতাবেক মােঃ আহসান হাবীব মুকুল (স্টুডেন্ট নং-১৫২০৪৪) অধ্যয়নরত অবস্থায় চাকুরী করার কারণে দীর্ঘদিন ক্লাশে অনুপস্থিত থাকায় তার ভর্তি বাতিল করা হইল
এতে আরো বলা হয়, নিয়মানুযায়ী শিক্ষার্থীর নিকট হইতে বিশ্ববিদ্যালয়ের সমুদয় পাওনা পরিশােধ ও ক্লিয়ারেন্স দাখিলের পর তাহার জামানতের টাকা ও মূল সনদপত্র/কাগজপত্র ফেরত প্রদান করা যাইতে পারে।
এমএ




