থার্ড আই ডেস্ক::
পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাসের বিশ্ব র্যাংকিংয়ের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ নিয়ে টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান অর্জন করল বিশ্ববিদ্যালয়টি।
গত সোমবার (৭ ডিসেম্বর) এ র্যাংকিং প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়া ।
‘ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২০’ শীর্ষক এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ৯১২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে বাংলাদেশ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছাড়াও স্থান পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বিশ্ব র্যাংকিংয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) রয়েছে ১৮১তম স্থানে, ২৫৭তম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) আর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রয়েছে ৮৬৭তম স্থানে।
যেখানে প্রথম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি।
৬টি মানদণ্ডের ভিত্তিতে এ র্যাংকিং প্রস্তুত করা হয়। এসব হচ্ছে-অবকাঠামো (১৫%), শক্তি ও জলবায়ু পরিবর্তন (২১%), আবর্জনা (১৮%), পানি (১০%), পরিবহন (১৮%) এবং শিক্ষা (১৮%)।
এমএ




