শাবি প্রতিনিধি::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) ফ্রেটার্নিটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি পদে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মো. রেজাউল করিম ও সাধারন সম্পাদক পদে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. সরোয়ার জামান মনোনীত হয়েছেন।

এছাড়া ফ্রেটার্নিটিতে সভাপতি পদে সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ পদাধিকার বলে এবং কোষাধ্যক্ষ পদে প্রভাষক মো. দেলোয়ার হোসেন মনোনীত হয়েছেন।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে সিইপি ফ্রেটার্নিটি পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-কোষাধক্ষ পদে মো: মশিউর রহমান তুষার, সাংগঠনিক সম্পাদক পদে আদিল বিন ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার রাব্বি, মোঃ আলী আজগর ও শজিদুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে মো: হাবিবুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে রহনুমা নুরাইয়া মমু, মামুনুর রশিদ ও মসিউর রহমান সজিব, ক্রীড়া সম্পাদক পদে মুনতাসির মামুন, সহ-ক্রীড়া সম্পাদক পদে মবিন হোসেন, মোঃ রিয়াজ মিয়া ও মোর্শেদা বেগম শান্তা মনোনীত হয়েছেন।

এছাড়া ডিজাইনিং এন্ড টেকনিকাল সম্পাদক পদে আবরার আব্দুল্লাহ, সহ-ডিজাইনিং এন্ড টেকনিকাল সম্পাদক পদে মোঃ আফিফ আবরার ও মোঃ আবেদ হাসান, প্রকাশনা সম্পাদক পদে সালওয়া বিনতে কামাল, সহ-প্রকাশনা সম্পাদক পদে মনিরুল ইসলাম মুন্না ও নাফিসা আম্মিন চৌধুরী, অফিস সম্পাদক শাওন কুমার মন্ডল, ক্যারিয়ার ডেভেলপম্যান্ট সম্পাদক পদে অর্জন সাহা, সহ-ক্যারিয়ার ডেভেলপম্যান্ট সম্পাদক পদে কায়সার হামিদ, মোঃ জাহাঙ্গীর আলম ‍ও নারী বিষয়ক সম্পাদক পদে কাশফিয়া নেহেরিন ও সহ-নারী বিষয়ক সম্পাদক পদে নোবোনিতা মন্ডল, আফিয়া হুমাইরা ও তারান্নুম জাকিয়া মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সম্পাদক পদে এসকে সালমান আলম, মোঃ আজমিন নূর শাকিল, আবদুল্লাহ আল নোমান, আজহার উদ্দিন শিহাব, কাজী আবরারুল হক, সাদমান সাকিব আসিফ, ইন্দ্রিতা মহল্লনবিশ, নুসরাত নাজনীন ইভা, সাইয়েদ জান্নাতুল মাওয়া ও অকিল উদ্দিন মনোনীত হয়েছেন।

এমএনএইচ/শাবি/থার্ডআই