থার্ডআই ডেস্ক:

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক চাপায় ইজিবাইকের ছয় আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ মো. আসাদুজ্জামান বলেন, ইজিবাইকটি বাগেরহাট থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল।

এ সময় খুলনার দিকে যাওয়ার পথে ট্রাকটি বৈলতলী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়।
তিনি জানান, এতে ইজিবাইকের আরোহী ছয়জন মারা যান। নিহতরা সবাই পুরুষ। আহত হন আরও একজন।