থার্ডআই ডেস্ক:
টোকিও অলিম্পিকে দ্রুততম মানবীর মুকুট পরলেন জ্যামাইকার টম্পসন-হেরাহ এলাইন। স্বদেশি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে পেছনে ফেলে স্বর্ণ জিতলেন তিনি। এই ইভেন্টে ব্রোঞ্জ পদকও গেছে জ্যামাইকার ঘরে। শেরিকা জ্যাকসন হয়েছেন তৃতীয়।
অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের একটি মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট। শনিবার টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে এই ইভেন্টে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবীর মুকুট ধরে রাখেন টম্পসন।
এদিন ৩৩ বছরের পুরোনো অলিম্পিক রেকর্ড ভেঙে দিলেন টম্পসন। ১৯৮৮ সালে এই বিভাগেই দ্রুততম সময়ে রেস শেষ করার নজির গড়েছিলেন ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার। আজ সোনা জেতার পথে তার রেকর্ড ভেঙে দিলেন থম্পসন।




