থার্ডআই ডেস্ক:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২৯ জন ঢাকার বাইরের এবং বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের নয় দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৫ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। চলতি বছরে মোট চার হাজার ৭৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ১৯৯ জন ঢাকার বাইরে।

জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৩১ জন এবং ঢাকার বাইরে ৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।