শাবি প্রতিনিধি
আগামী ২৫ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৫ অক্টোবর মাস্টার্স, ২৬ অক্টোবর চতুর্থ বর্ষ, ২৭ অক্টোবর তৃতীয় বর্ষ ও ২৮ অক্টোবর দ্বিতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয় একই দিন অথাৎ ২৫ অক্টোবর খোলা হবে।
তিনি আরো বলেন, যেসব শিক্ষার্থী করোনা এক ডোজ অথবা দুই ডোজ টিকা গ্রহণ করেছে তারা হলে উঠতে পারবে। যারা টিকার কোন ডোজ গ্রহণ করেনি তাদের জন্য আগামী দুই দিনের ভেতর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করোনা টিকা দেওয়ার বুথ বসানো হবে। সেখানে তাদের টিকা দেওয়ার পর হলে উঠানো হবে। এছাড়া অছাত্র বা ছাত্রত্ব নেই এমন কেউ হলে উঠতে পারবে না বলে জানান তিনি।




