থার্ডআই ডেস্ক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন। এদের মধ্যে ঢাকায় ১৪৩ জন এবং ঢাকার বাইরে ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৮০ জন।
এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। আর চলতি মাসের ১২ দিনে রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩২১ জন। মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯১৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৭৪২ জন, আর বাকি ১৭৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত মোট ২০ হাজার ৫১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৫২২ জন।




