থার্ডআই ডেস্ক:
কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় দায়ীদের খুব শিগগির গ্রেপ্তারের আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেভাবে এগোচ্ছি, তাতে আমরা আশা করছি খুব শিগগির তাদের (দায়ী) গ্রেপ্তার করতে পারবো। ’তিনি বলেন, কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দু-তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আসলে যারা করেছে, তাদেরও চিহ্নিত করা হবে।
সরকার বিষয়টি সিরিয়াসলি নিয়েছে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা অনেক কিছু দেখছি, অনেক কিছু অনুমান করছি। আমরা প্রমাণের অপেক্ষায় আছি। প্রমাণ পেলেই আপনাদের সামনে তুলে ধরবো। ’ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, সম্প্রীতি বিনষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এটি উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে করা হয়েছে।




