শাবি প্রতিনিধি

শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, দোকান-পাট, মন্দির ও তাদের উপর যে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার সন্ধ্যায় শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

এছাড়া বিবৃতিতে সারাদেশে সংগঠিত হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান নেতৃবৃন্দ।