থার্ডআই ডেস্ক:

ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, এই প্রবণতা অব্যাহত থাকলে এই শীতে মহাদেশটিতে ২০ লাখ ২০ হাজার মানুষ মারা যাবে।

মঙ্গলবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি জারি করেছে ডব্লিউএইচও। সংস্থাটি আরও জানায়, কেবল আগামী মাসেই ইউরোপে প্রায় সাত লাখ মানুষ মারা যেতে পারে। তাই ইউরোপজুড়ে কঠোর বিধিনিষেধ পুনরায় আরোপ করার চেষ্টা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, এখন থেকে আগামী বছরের ১ মার্চ ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ৪৯টিতেই হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রোগীর চরম চাপ থাকবে।