নিজস্ব প্রতিবেদক

পদত্যাগী প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে দেশ ছাড়ছেন বলে জানা গেছে। তিনি কানাডার টরন্টোর উদ্দেশে যাত্রা করবেন বলে সূত্র জানায়। বৃহস্পবিার রাত পৌনে ১০টায় জানা যায়, তিনি হজরত শাহজালালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন।

কানাডায় যাওয়ার জন্য বুধবার (৮ ডিসেম্বর) মুরাদ হাসান টিকেট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে। জানা গেছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন মঙ্গলবার বুঝিয়ে দেয়া হয়েছে।

মুরাদ হাসানের বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সচিবালয়ের নিজ দপ্তরে বলেন, ‘এগুলো আমার জানা নেই। উনি বিদেশ যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। ’