শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২১ তম ব্যাচের উদ্যোগে BIZZ FOOTBALL TOURNAMENT-2021 শুরু হয়েছে।
টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক বিভাগের ২১ তম ব্যাচের প্রতিনিধি হোসাইন রেফাজ অমি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় বারের মতো হ্যান্ডবল গ্রাউন্ডে নাইট ফুটবল অনুষ্ঠিত হয়েছে। ৯,১০,১১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সবগুলো খেলা হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে, প্রতি ম্যাচেই থাকবে ম্যাচ সেরা খেলোয়ারের পুরস্কার।
টুর্নামেন্টের আয়োজক ২১ তম ব্যাচের পক্ষে হোসাইন রেফাজ অমি বলেন- আমাদের বিভাগের খেলাধুলার ঐতিহ্য অনেক পুরোনো। এই ঐতিহ্যের ধারা বজায় রাখতে আমাদের এই টুর্নামেন্টের আয়োজন।




