নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ২৫৫ পিস ইয়াবা, ১৬০ গ্রাম ৪৫ পুরিয়া হেরোইন, ১০০ বোতল ফেনসিডিল, ২৮ কেজি ১৫১.৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৪ লিটার দেশি মদ ও ২০০ গ্রাম আইস জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।




