নিজস্ব প্রতিবেদক

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে বাড়ছে। একদিনে দেশটিতে সংক্রমণের হার ৫৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়ে রোগী মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার দৈনিক সংক্রমণ ছিল ৩৭ হাজার ৩৭৯।

কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ২১ হাজারেরও বেশি বেড়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন; যা ১৯৯ দিনের মধ্যে সর্বোচ্চ। মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪ গুণ বেড়েছে।

মঙ্গলবার গোটা দেশে কভিডে মৃত্যুর সংখ্যা ছিল ১২৪। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু। ৫৩৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যাও। ভারতে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ২ হাজার ১৩৫ জন।