নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮৪ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৯৩১ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে ১৪ জন ঢাকার, ৩ জন চট্টগ্রামের, ২ জন রাজশাহী, ১ জন খুলনার, ৩ জন সিলেটের ও ১ জন রংপুরের।




