নিজস্ব প্রতিবেদক

নির্মিত হলো নতুন নাটক ‘তোমার প্রতীক্ষায়’। সাগর আহমেদের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন সাকিল সৈকত। রোমান্টিক-ট্র্যাজেডি গল্পে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, হানিফ পালোয়ান সহ অনেকে। পরিচালক জানান, রাজধানীর উত্তরা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্কসহ বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।

শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। নাটকটি প্রযোজনায় মাইজদীটেইনমেন্ট, বং জেনেসিস। নাটকে টাইটেল গানসহ দুটি গান রয়েছে। গান দুটি লিখেছেন সাগর শরীফুজ্জামান। সুর করেছেন আব্রাহাম তামিম। মিউজিক কম্পোজ করেছেন বেলাল মাহমুদ। গেয়েছেন শুভ্র সরকার।

গল্পে দেখা যাবে, রূপম দেশের একজন স্বনামধন্য সংগীতশিল্পী ও ঈশিতা নামের একটি মেয়ের পরিচয় থেকে প্রেমে পড়ার চাড়াই-উৎরাই। এছাড়া মেঘনায় একটি লঞ্চডুবির ঘটনায় গল্পে তাদের মধ্যে আলাদা পরিসর নিয়ে আসবে।