নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ওপর মৌলবাদী চক্রের সন্ত্রাসী হামলার বার্ষিকীতে একুশে বইমেলায় তাকে স্মরণ করা হয়েছে। রবিবার বিকেল ৫টায় লেখক-পাঠক-প্রকাশকদের যৌথ উদ্যোগে বাংলা একাডেমির বর্ধমান হাউসের তথ্যকেন্দ্রের সামনে আয়োজিত এ সভার শুরুতে তার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, কবি আসলাম সানী, মোহন রায়হান, প্রদীপ মিত্র, হাসান আল আবদুল্লাহ, প্রত্যয় জসীম, আকিদুল ইসলাম, হালিমদাদ খান, সাংবাদিক জ.ই মামুন, মোশাররফ হোসেন, প্রকাশক হুমায়ুন কবীর, শায়লা রহমান তিথি, বইমেলার সদস্যসচিব ড. জালাল আহমেদ এবং হুমায়ুন আজাদের কন্যা মৌলি আজাদ।
সভাপতিত্ব করেন আগামী প্রকাশনীর নির্বাহী ওসমান গনি। হুমায়ুন আজাদের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী শিপ্রা রহমান।