নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথম ম্যাচ শুরুর মাত্র ১৬ ঘণ্টা আগে নুরুল হাসান সোহানকে স্কোয়াডে অন্তর্ভুক্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোহানকে নিয়ে বাংলাদেশের স্কোয়াড দাঁড়াল ১৫ সদস্যে। হঠাৎ সোহানকে দলে ডাকার কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি।

তবে বুধবার অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। স্ক্যান করার পর গুরুতর কিছু ধরা না পড়লেও তার আঙুলে ব্যথা আছে বলে জানান বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন। তার ব্যাকআপ হিসেবেই হয়তো সোহানকে দলে ডাকা হয়েছে। যদিও আরেক উইকেটরক্ষক লিটন দাস আছেন স্কোয়াডে। বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে শনিবার। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছে স্বাগতিক বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ ও নুরুল হাসান সোহান।