থার্ডআই ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াসিম খান। শুক্রবার এই ঘোষণা দেয় আইসিসি। আগামী মাসে এই পদে জিওফ অ্যালারদিসের স্থলাভিষিক্ত হবেন ওয়াসিম খান।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক এই ক্রিকেটার।
তিন বছরের চুক্তিতে পিসিবিতে নিয়োগ পেয়েছিলেন ওয়াসিম। কিন্তু আনুষ্ঠানিক মেয়াদ শেষ হওয়ার ৪ মাস আগে পদত্যাগ করেন
এছাড়া ওয়াসিম লিস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার আইসিসির জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসিতে যোগ দিতে পেরে আমি সম্মানিত। ’
ওয়াসিম খান প্রথম শ্রেণির ক্রিকেট খেললেও কখনো পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি।




