নিজস্ব প্রতিবেদক

ফের আইসোলেশনে যেতে বাধ্য হলো দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে খেলছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।
দিল্লির একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। যার ফলে আবারও আইসোলেশনে যেতে হচ্ছে মোস্তাফিজদের।

দিল্লি ক্যাপিটালস ও বিসিসিআই তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিটির এক নেট বোলারের করোনা পজিটিভ এসেছে।

রবিবার রাতে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পঞ্চদশ আইপিএলে নিজেদের ১১তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার কথা দিল্লির। কিন্তু সকালে দলে করোনা আক্রান্তের খবর পেলেন ঋষভ পন্ত-মোস্তাফিজরা।
যার ফলে এই ম্যাচ এখন শঙ্কায়। তবে ফের করোনা পরীক্ষা হতে পারে দিল্লির খেলোয়াড়দের। ম্যাচ পরিত্যক্তের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা্ আসেনি। আয়োজক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তা চান, ম্যাচ হোক।

এর আগে গত এপ্রিলেও দলে করোনার হানায় আইসোলেশনে যেতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে।