নিজস্ব প্রতিবেদক
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩ জন ঢাকার বাইরের।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে মোট ১ হাজার ১১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।
রোগীদের মধ্যে ১১৮ জন এখনও চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৯ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। মোট ৯৯২ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এ বছর।
গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।




