যশোর প্রতিনিধি
যশোর জেলা যুবদলের সহসভাপতি বদিউজ্জামান ধোনি (৫৫) খুন হয়েছেন। তিনি যশোর শহরের শংকরপুর আকবরের মোড় এলাকার বাসিন্দা ছিলেন।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে বদিউজ্জামান ধোনি নিজের বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ধোনিকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
কারা কী কারণে তার ওপর হামলা করে তা এখনও জানা যায়নি। মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, ঘটনার কারণ সম্পর্কে তারা কিছুই তাৎক্ষণিক বুঝতে পারছেন না।
বদিউজ্জামান ধোনির ওপর হামলা ও তার মৃত্যুর সংবাদের হাসপাতালে ছুটে আসেন বিএনপি, যুবদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম প্রমুখ।




