থার্ডআই ডেস্ক

শেষ ওভারে নেদারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৬ রান। তাতেও উত্তাপ ছড়ালো। জাওয়ার ফরিদের করা শেষ ওভারের প্রথম তিন বল থেকেই এলো তিন রান। চতুর্থ বলে ২ রান নিয়েই সমতা গড়ে।

পঞ্চম বলে তাই উইকেটের দাগ স্পর্শ করতেই উল্লাসে মেতে উঠেন লোগান ভেন বেক ও স্কট এডওয়ার্ডস। ১ বল হাতে রেখেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ উইকেটের জয় নিশ্চিত করে ডাচরা।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান। তবে প্রত্যাশা পূরণ হয়নি তার। মাত্র ১১১ রানেই থামতে হয়।

১১২ রানে লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। প্রথম ৫ ওভারেই তারা সংগ্রহ করে নেয় ৪০ রান। তবে পাওয়ার প্লের শেষ ওভারে মাত্র ২ রান আসে। এরপর থেকেই কমে আসতে থাকে রানের গতি।

শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে তারা ৩ উইকেটের জয় নিশ্চিত করে। ডাচদের হয়ে ম্যাক্স ও দাউদ সর্বোচ্চ ২৩ রান করেন। ১৮ বলে তিনটি চারের সঙ্গে একটি ছক্কার মার। এছাড়া কলিন অ্যাকার ১৭ ও স্কট এডওয়ার্ডস ১৬ রান করেন।

আমিরাতের হয়ে জুনাইদ সিদ্দিকী ২৪ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন। এছাড়া নিজের প্রথম বিশ্বকাপের খেলতে নেমে একটি উইকেট শিকার করেন আয়ান আফজাল খান। এছাড়া বাসিল হামিদ, কার্থিক মেইয়াপ্পান ও জহুর খান একটি করে উইকেট নেন।