নিজস্ব প্রতিবেদক

আওয়মী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদের সাহেব বলেন আমি নাকি দুবাইয়ের টাকা পাই, টাকার ওপর ঘুমাই। বেশি ঘাটাবেন না, বেশি ঘটালে কেঁচো বেরিয়ে যাবে। তিনি বলেন, আমরা পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি। আমাদের নেতা কর্মীরা নিজের টাকায় চাঁদা দিয়ে সমাবেশ করছে।

আর আপনারা (আওয়ামী লীগ) কি করেন এটা সবাই জানে। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির অঙ্গ দলগুলোর সঙ্গে যৌথ সভা করেন তিনি।

ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দি ইজ ভেরি আনফরচুনেট। ব্যক্তিগত আক্রমণ করবেন না। সামাল দিতে পারবেন না। কার কয়টা বাড়ি, কার কত টাকা আছে, এত টাকা কোথা থেকে আসে ….।