ক্রীড়া প্রতিবেদক
কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী রবিবার থেকে। এরই মধ্যে বেশিরভাগ দল কাতারে পা রেখেছে। বাকিরাও দোহার পথে। কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, এ নিয়ে চলছে বিস্তর তর্কযুদ্ধ। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে, এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জশোয়া বুল তার এক গবেষণায় দাবি করেছেন এবারের বিশ্বকাপে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সবচেয়ে বেশি। তাদের শিরোপা জেতার সম্ভাবনা ১৪.৭২ শতাংশ।
বিশ্ববিদ্যালয়টির গাণিতিক মডেলের সাহায্যে এই পরিসংখ্যান দিয়েছেন তিনি। যেখানে দ্বিতীয়তে রয়েছে আর্জেন্টিনা। তাদের সম্ভাবনা ১৪.৩৬%। তৃতীয়তে থাকা নেদারল্যান্ডসের ৭.৮৪%। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স অবস্থান করছে পাঁচে। যাদের সম্ভাবনা ৬.৩৬ শতাংশ। এই মডেল তিনি সাজিয়ে প্রত্যেক দলের শক্তিমত্বা, সাম্প্রতিক পরিসংখ্যান ও খেলোয়াড়দের বয়স এবং অভিজ্ঞতা দিয়ে।




