ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির জনপ্রিয়তা দুনিয়া জুড়ে। ম্যাচ শেষে মেসির সঙ্গে জার্সি পরিবর্তন করে থাকেন প্রতিপক্ষের খেলোয়াড়রা। তবে সমর্থকরা মেসির জার্সি পাওয়ার সুযোগটা কমই পান।
কাতারে শেষবারের মতো বিশ্বকাপ খেলবেন মেসি।
তাই এই বিশ্বকাপে মেসির গায়ে চড়ানো জার্সি পেতে চাইবেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। সেই সুযোগটাই করে দিচ্ছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এবং এসি মোমেন্টো মিলে।
কিছুদিন আগে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টারের জার্সি নিলামে বিক্রি হয়েছে ৮.৯৫ মিলিয়ন ডলারে। মেসির জার্সিও যে নিলামে আকাশচুম্বী দাম উঠবে তা বলাই যায়।
বিশ্বকাপে প্রতি মেসির পরা জার্সি তোলা হবে নিলামে। নিলামের কাজটা করবে এসি মোমেন্টো। তাদের অ্যাপে ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে শুরু হবে নিলাম। পরে নির্ধারিত সময় পর্যন্ত নিলামে অংশ নেওয়া যাবে। নিলামে সর্বোচ্চ দাম বিড যিনি করবেন তিনি পাবেন জার্সি।
জন মোমেন্টোর সিইও জন ব্রেনান বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা একটি দল। নিশ্চিতভাবেই কাতার বিশ্বকাপে ফেভারিট। বিশ্বকাপের মঞ্চে এবারই শেষবারের মতো মেসিকে দেখতে যাচ্ছি আমরা। বিশ্বকাপ জিতে নিজেকে সর্বকালের সেরার জায়গায় নিয়ে যাবেন মেসিএমনটি দেখতে পেলে দারুণ হবে। ’
মেসি ছাড়াও জুলিয়ান আলভারেজ, ডি মারিয়া, দিবালা, ডি পলসহ দলের অন্যদের জার্সিও নিলামে তোলা হবে। ইন্টারনেট।




