ক্রীড়া প্রতিবেদক

জিততেই হবে আর্জেন্টিনাকে। হারলেই শেষ বিশ্বকাপে খেলার স্বপ্ন। স্টেডিয়াম ৯৭৪-এ তাই পোল্যান্ডকে পরাজিত করতে হবে মেসিদের। এমন সমীকরণের ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে রহস্য রেখে দিলেন কোচ লিওনেল স্কালোনি।
মেক্সিকোর বিপক্ষে শুরু হওয়া একাদশ নিয়ে খেলতে নামবেন, নাকি একাধিক পরিবর্তন হবে তা নিশ্চিত হওয়া নিয়ে বেশ কিছু সংশয় রয়েছে আর্জেন্টিনা দলের কোচের।

রক্ষণভাগের ডান দিকে গঞ্জালো মন্টিয়েলের পরিবর্তে নাহুয়েল মোলিনা ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এনজো ফার্নান্দেজ গত দুই ম্যাচে খেলেছেন বদলী হিসেবে। শেষে নেমে খেলেছেনও দারুণ। এছাড়া জার্মান পেজেলা ও ক্রিশ্চিয়ান রোমেরো এই ম্যাচে শুরুর একাদশে থাকতে পারেন।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা , নিকোলাস ওটামেন্ডি , ক্রিশ্চিয়ান রোমেরো , মার্কোস আকুনা ; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ বা লিয়েন্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ; অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি।