ক্রীড়া প্রতিবেদক
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স ও পোল্যান্ড। দোহার আল থুমামা স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।
গত রাত থেকেই নকআউট রোমাঞ্চ শুরু হয়ে গেছে। যে দল হারবে তাদের বিদায় নিতে হবে। জয়ী দল চলে যাবে কোয়ার্টার ফাইনাল অর্থাৎ শেষ আটে।
ইতিমধ্যে শেষ আটে পৌঁছে গেছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। শনিবার যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারায় নেদারল্যান্ডস। আর্জেন্টিনা ২-১ গোলে হারায় অস্ট্রেলিয়াকে।
ফ্রান্স একাদশ
হুগো লরিস (অধিনায়ক), জুলেস কন্ডে, রাফায়েল ভারানে, ডেওট উপমেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়ান চৌমেনি, অ্যাড্রিয়েন রাবিওট, উসমান দেম্বেলে, গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরুদ।
পোল্যান্ড একাদশ
ওচেক সেজনি (গোলরক্ষক), ম্যাটি ক্যাশ, কামিল গ্লিক, জ্যাকব কিভর, বার্তোস বেরেজিনস্কি, গ্রজেগর্জ ক্রাইচোয়াক, জ্যাকুব কামিনস্কি, সেবাস্তিয়ান সেজাইমানস্কি, পিওর জিলিনস্কি, প্রজেমিস্লা ফ্রাঙ্কোস্কি, রবের্ত লেভানদোভস্কি (অধিনায়ক)।




