ক্রীড়া প্রতিবেদক
ডাইজেন মায়েডার গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেল জাপান।
কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে লড়ছে এই দুই দল। আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় খেলা।
প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। ৫৯ শতাংশ বল দখলে রেখে খেলেছে তারা। জাপান অবশ্য শুরু করেছিল আক্রমণাত্মক মেজাজে। ৪৩তম মিনিটে গোলও পেয়ে যায় তারা।
এই ম্যাচে যে দল জিতবে তারা পা রাখবে শেষ আটে।




