ক্রীড়া প্রতিবেদক

অঘটনের বিশ্বকাপে শেষ পেরেকটা বোধহয় মরক্কোটাই ঠেকেছে। তবে এটাই শেষ তাই বা বলা যায় কি করে! সবে যে কোয়ার্টার ফাইনাল শুরু হতে যাচ্ছে। আর আজ রাতেই যে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে এ দুই দলের মুখোমুখি মানেই যে মনে হয় যায় ব্রাজিলের করিন্থিয়ানস এরেনাতে সেমিফাইনালের কথা। যেখানে মাঠে ছড়িয়েছিল উত্তাপ। টাইব্রেকারের সেই উত্তাপ জিতে আর্জেন্টিনা গিয়েছিল ফাইনালে। তবে এবার আর এমন উত্তেজনা চান না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার হওয়ার সম্ভাবনাটা আরও উজ্জ্বল থাকে। দুই দলই এখানে সেরাটা দেওয়ার জন্য লড়াই করে। কেউই এক বিন্দুও ছাড় দিতে রাজি নয়। আজ রাত ১টায় সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

তার আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘খেলোয়াড়রা পেনাল্টি অনুশীলন করেছে গতকাল। সবসময় মূল অনুশীলনের পর তা করে থাকে। আশা করি, আমাদের যেন সেই পর্যায়ে টাইব্রেকারে যেতে না হয়, তার আগেই যেন শেষ করতে পারি। ৯০ মিনিট খেলে কীভাবে জেতা যায় এ নিয়ে কাজ করছি আমরা। তবে আমরা দারুণ আছি।’
ইনজুরির কারণে গত ম্যাচে খেলতে পারেননি আনহেল দি মারিয়া। চোটে পড়েছেন মিডফিল্ডার রদ্রিগো দি পলও। তবে তারা সুস্থ আছেন বলেই জানান স্কালোনি। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারবেন কি না এই নিশ্চয়তা দেননি আর্জেন্টিনা কোচ।

তিনি বলেন, ‘ডি মারিয়া ও পল ঠিক আছে। আজ অনুশীলনে তাদেরকে দেখে লাইন-আপ ঠিক করব। গতকাল আমরা আড়ালে অনুশীলন করেছি এবং আমি জানি না তথ্যটা কোত্থেকে এসেছি। সত্যিটা হলো ম্যাচের পর সবসময়ই খেলোয়াড় আলাদা বা কিছু সময়ের জন্য অনুশীলন করে। কীভাবে খেলতে চাই সেটার ওপর ভিত্তি করেই আজ সিদ্ধান্ত নেব আমরা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
আসরের অন্যতম অপরাজিত দল নেদারল্যান্ডসকে নিয়ে স্কালোনির মূল্যায়ন, ‘নেদারল্যান্ডস খুবই ভারসাম্যপূর্ণ দল, যেখানে সবাই রক্ষণে ও আক্রমণে যায়। এটাই এখনকার ফুটবলের সারাংশ। আগামীকাল একটি সুন্দর খেলা হতে যাচ্ছে কারণ এই দুই দল আক্রমণে যাওয়ার বেলায় তাদের রক্ষণকে অবহেলা করে না