নিজস্ব প্রতিবেদক

খেলার শুরুতে বলের দখল ছিল পর্তুগালের পায়ে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের দখল বাড়াতে থাকে তারা। একের পর সুযোগ আসতে থাকে। তবু কাজে লাগাতে পারছিল না। এক সময় মনে হচ্ছিল, গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করতে চলেছে তারা।
তবে ম্যাচের ৪২ মিনিটে গোল করে মরক্কোকে এগিয়ে দিলেন ইউসুফ এন-সিরি। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল।

৪৫ মিনিটের খেলা শেষ হওয়ার পরে ২ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কিছু করতে পারল না পর্তুগাল। প্রথমার্ধে ১-০ এগিয়ে রইল মরক্কো।