নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও সরকারে পদত্যাগসহ ১০ দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে নতুন করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। আজ শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।
দুই দিনের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সকল নেতাকর্মীদের গ্রেপ্তার ও হত্যার প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর ঢাকা মহানগরসহ সারাদেশের বিভাগ ও জেলায় গণবিক্ষোভ। ১০ দফা আদায় করতে আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সব মহানগর ও জেলা সদরে গণমিছিল করবে দলটি।

খন্দকার মোশাররফ বলেন, যুগপৎ আন্দোলনের জন্য যে দলগুলো রাজি হয়েছে তাদের সঙ্গেও আমরা আলোচনা করেছি। তারাও সম্মতি দিয়েছে।