নিজস্ব প্রতিবেদক

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২৬৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৬৬ জনের মৃত্যু হলো।
শনিবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আক্রান্তদের মধ্যে ১৪৪ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকি ১২১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।