ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। লুসাইলে রাত ১ টায় শিরোপা নির্ধারণী ম্যাচের টিকেট কাটতে জয়ের লক্ষ্যে খেলবে উভয় দল। সেই ম্যাচে দুই দলের একাদশ কেমন হতে পারে, তা নিয়েই এই প্রতিবেদন।

লুসাইলে খেলতে নামার আগে আর্জেন্টিনার দুঃস্বপ্ন হয়ে থাকবে রাশিয়া বিশ্বকাপে দুই দলের লড়াই। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল আর্জেন্টাইনরা।

সেই ম্যাচটা আবার ক্রোয়েশিয়ার কাছে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তবে সেই শোককে শক্তিতে রূপান্তর করে লিওনেল মেসিরা হারাতে চাইবেন লুকা মদ্রিচদের। নিকোলাস তাগলিয়াফিকো জানিয়েছেন, ২০১৮ সাল থেকে এবারের লড়াই হবে ভিন্ন। সেই ভিন্নতার ইঙ্গিত দিলেও সাফল্যের ধারাবাহিকতা রাখতে মরিয়া মদ্রিচরা।

আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা , ক্রিশ্চিয়ান রোমেরো , নিকোলাস ওটামেন্ডি , নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডিপল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার; অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি।

ক্রোয়েশিয়া একাদশ

ডমিনিক লিভাকোভিচ; জোসিপ জুরানোভিক, দেজান লোভরেন, জোসকো গভার্দিওল, বোর্না সোসা; লুকা মড্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিক; আন্দ্রেজ ক্রামারিক, প্যাসালিক এবং ইভান পেরিসিক।