ক্রীড়া প্রতিবেদক

আধুনিক ফুটবলে ইউরোপের কোনো ক্লাবে খেলা যেকোনো ফুটবলারের জন্য স্বপ্ন। তবে পেলে তার খেলোয়াড়ি জীবনে কখনো ইউরোপের কোনো ক্লাবে খেলেননি।
আসলে পেলের ক্যারিয়ারের সোনালি সময়ে তাকে বাইরে খেলতে যেতে বাধা দেওয়া হয়েছে। কারণ তিনি যে ছিলেন ব্রাজিলের ‘রাষ্ট্রীয় সম্পদ’।
পেলে তার ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় খেলেছেন সান্তোস এফসিতে। পেলেকে পেতে যে ক্লাবকে প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে এসি মিলানের মতো ক্লাব।
সে সময় ফুটবলাররা কোন ক্লাবে খেলবেন সে বিষয়ে তাদের কথা বলার সুযোগ ছিল খুব কম। পেলেকে ব্রাজিলে রেখে দেওয়ার জন্য চাপ ছিল সরকারের উচ্চ পর্যায় থেকেও।
১৯৬১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জানিও কোয়াদ্রস পেলেকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে ঘোষণা দিয়ে তাকে ‘রপ্তানি করা যাবে না’ বলে একটি ডিক্রি জারি করেছিলেন।
পরে অবশ্য একটি বিদেশি ক্লাবের হয়ে খেলেছিলেন পেলে। শুধুমাত্র ১৯৭৫ সালে। সেসময় তিনি যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি ফুটবল ক্লাব নিউ ইয়র্ক কসমসে। ১৯৭৭ সালে ওই ক্লাবের হয়েই অবসরে যান তিনি।