নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
তাদের মধ্যে ২৭ জন ঢাকার, রাজশাহীর দুইজন, কুমিল্লার একজন এবং সিলেটের একজন রয়েছেন। টানা তৃতীয় দিনের মতো কোভিডে কোনো মৃত্যু না হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। দিনে শনাক্তের হার ০ দশমিক ৭৪ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪০ জন রয়েছে।
অন্যদিকে, ২৪ ঘণ্টায় ১০৭ কোভিড রোগী সেরে উঠেছেন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৮ হাজার ৩০ জন।




