নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের ২৩ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার দ্বিতীয় মেয়াদ শেষ করতে যাচ্ছেন। তাই, রাষ্ট্রপতি পদে নতুন কেউ আসবেন; আর সেই নির্বাচন নির্ধারিত সময়েই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার (৪ জানুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখন তিনি নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের কথা বলেন বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা প্রায় নিশ্চিত।এক্ষেত্রে সংবিধান সংশোধনের সম্ভাবনা নাকচ করে দেন আইনমন্ত্রী।
তিনি বলেন, এখন পর্যন্ত সংবিধান পাল্টানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। নির্ধারিত সময়েই মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন হবে।



