নিজস্ব প্রতিবেদক
বিএনপি দেশ ধ্বংস করেছে, আর শেখ হাসিনা তা মেরামত করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান ও সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতাবিরোধী জঙ্গিবাদী বিএনপি-জামায়াতের হাতে ক্ষমতা ছেড়ে দিতে পারি না। ওরা দেশকে ধ্বংস করে।
যারা দেশকে ধ্বংস করে তারা কিভাবে রাষ্ট্র মেরামত করবে?
তিনি বলেন, রাষ্ট্র তো মেরামত করেন শেখ হাসিনা। ওরা (বিএনপি-জামায়াত) যেটুকু ধ্বংস করেছিল সেখান থেকে রাষ্ট্রকে উন্নয়নের পথে নিয়ে গেছেন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ৫৪টি দল আজ শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের এই অবস্থানে কী হবে? ৫৪টি বিরোধী রাজনৈতিক দল ৫৪টি ঘোড়ার ডিম পারবে বলে জানান তিনি।
এসময় তিনি বলেন, বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচি ছিল ভুয়া।
কাদের বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, খেলা হবে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করে যারা দায় মুক্তি দিয়েছে তাদের বিরুদ্ধে খেলা হবে।




