নিজস্ব প্রতিবেদক
দেশে গত একদিনে ১২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি।
শনিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১২ রোগী শনাক্ত হয়।তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৫৮ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৭৫ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬০০ জন হয়েছে। গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪৩ জন রয়েছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ২৬৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ্ হলেন ১৯ লাখ ৯৩ হাজার ৯৬৮ জন।




