নিজস্ব প্রতিবেদক

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পুষ্টি খাদ্য ও ওষুধ পাঠাবে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গণস্বাস্থ্য ফুডস লিমিটেড কর্তৃক উৎপাদিত মিনাভিট পুষ্টি খাদ্য (৪০০ গ্রাম) ১০ হাজার প্যাকেট এবং গণস্বাস্থ্য ফার্মাসিটিকেলস লিমিটেডে কর্তৃক উৎপাদিত ১৫০ রকম ওষুধ শুভেচ্ছা উপহার হিসাবে পাঠাবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধূরীর নির্দেশে ঢাকাস্থ বারাধারা তুরস্ক দূতাবাসে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু বারিধারা, বাড়ী নম্বর ৮, রোড নম্বর ৫ দূতাবাসের ত্রাণ কর্মসূচি সমন্বয়ক অফিসে পরিচালক সেভকি মারথ বারিশ এবং পরিচালক এর সহকারী মনজুর এলাহিসহ কর্মকর্তাদের সাথে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষথেকে ১০ হাজার প্যাকেট মিনাভিট ও ১৫০ রকম ওষুধ শুভেচ্ছা উপহার প্রদানের কথা জানান। দূতাবাসের পক্ষ থেকে পরিচালক সেভকি মারথ বারিশ গণস্বাস্থ্য কেন্দ্রের মানবিক উদ্যোগকে বিনয়ের সাথে স্বাগত জানান। গণস্বাস্থ্য কেন্দ্র ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের মাধ্যমে দ্রুত ১০ হাজার প্যাকেট মিনাভিট ও ১৫০ রকম ওষুধ তুরস্ক পাঠানোর ব্যবস্থা করবে।