নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, কড়াইল বস্তিতে বিকেলে সাড়ে ৪টায় আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।




