থার্ড আই ডেস্ক::

থার্টি ফাস্ট নাইটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জনশূন্য রাখার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে এবার উদযাপিত হবে না কোন উৎসব। এছাড়া রাত ৮টার মধ্যে সকলকে ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্তের কথা গণমাধ্যমকর্মীদের এসব নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

তিনি বলেন, থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে রাবিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন সকল প্রকার অনুষ্ঠান ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। কোন ধরণের আতশ ও ফটকাবাজী করা যাবে না। এছাড়া বিকেল থেকে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না। এবং রাত ৮টার মধ্যে সকলকে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, ‘এদিন ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ আইডি কার্ড চেক করবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে যাদের আইডি কার্ড নেই, সেক্ষেত্রে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের যে কোন ডকুমেন্ট দেখাতে হবে। ক্যাম্পাসে আইডি কার্ড ছাড়া কাউকে ধরা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে না।’