থার্ডআই ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বজ্রপাতে রওশন আরা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের খলসী চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রওশন আরা ওই গ্রামের কৃষক আবুল হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানায়, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে গরু আনতে যান রওশন আরা।

এ সময় বজ্রপাতে গরুসহ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।